Saturday, March 6, 2010

গুগল

 মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র ল্যারি পেজ ও সার্গেই ব্রিন ১৯৯৮ সালে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল প্রতিষ্ঠা করেন।
 ১৯৯৬ সালে ল্যারি আর সার্গেই নিজেদের গবেষণা প্রকল্প হিসেবে গুগলের কাজ শুরু করেন।
 ২০০৪ সালের ১৯ আগস্ট গুগল পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। সময়ের সঙ্গে নিত্যনতুন পণ্য ও সেবা যোগ করে নিজেদের আকার ও উপযোগিতা বাড়িয়ে এটি শ্রেষ্ঠ সার্চ ইঞ্জিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
 ক্রোম, আর্থ, ডেস্কটপ, জি-মেইল, পিকাসা, টক, অরকুট, ইউটিউব ইত্যাদি গুগলের জনপ্রিয় পণ্য।
 গুগলের মোট সম্পদের পরিমাণ (২০০৯ সালের হিসাবমতে) প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার এবং মুনাফার পরিমাণ সাড়ে ছয় বিলিয়ন মার্কিন ডলার।
 গুগলের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৯ হাজার ৮৩৫ জন এবং এর প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ায় মাউন্টেন ভিউতে অবস্থিত। এটি ‘গুগলপ্লেক্স’ নামে পরিচিত। এ ছাড়া নিউইয়র্কের ম্যানহ্যাটানেও ২৯ হাজার বর্গমিটার আয়তনের গুগলের আরেকটি অফিস আছে।
 গুগলের ৯৯ শতাংশ আয়ের সংস্থান হয় বিজ্ঞাপন থেকে।
 ম্যারিয়াম ওয়েবস্টার কলেজিয়েট ডিকশনারি এবং অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতেও গুগল শব্দটি অন্তর্ভুক্ত হয়েছে।
ওয়েবসাইট অবলম্বনে:

No comments: