বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বা 'বায়োস'-এর সঙ্গে কম্পিউটার ব্যবহারকারীরা কমবেশি সবাই পরিচিত। বায়োস হলো এক ধরনের চিপ বা হার্ডওয়্যার যেখানে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম লোড করা থাকে। বায়োসে কিছু রম্নটিন টাইম বিল্ট-ইন থাকে যা পাওয়ার অন সেলফ টেস্ট, সংৰেপে পিওএসটি (চঙঝঞ) নামে পরিচিত। বায়োস সাধারণত কম্পিউটার বুটিং এবং কম্পিউটারে সংযোজিত বিভিন্ন ইন্সট্রুমেন্ট যেমন- র্যাম, প্রসেসর, ডিস্ক ড্রাইভ, ডিসপেস্ন ইত্যাদি চেক করে থাকে। এই বায়োসই পরিবর্তন হতে চলেছে, যা এখন সময়ের ব্যাপার। আর এর পরিবর্তে আরো আধুনিক, আরো শক্তিশালী সময়ের সাথে তাল মিলিয়ে এবং হার্ডওয়্যারের সাথে সামঞ্জস্যতা রেখেই আগামী কিছু দিনের মধ্যে 'ইউনিফাইড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস' সংৰেপে 'ইউইএফআই' নামক প্রযুক্তির আবির্ভাব ঘটবে। এই ইউইএফআই অপারেটিং সিস্টেমের প্রাথমিক পরিবেশে খুব ভালভাবে কাজ করতে পারে। তাছাড়া আমরা কোনো আসন্ন ইসু্য সম্পর্কেও খুব সহজেই জানতে পারব। আপনি হয়তো ইতোমধ্যে ইউইএফআই-এর সম্পর্কে শুনে থাকবেন কিন্তু এর প্রথম নাম ছিল 'ইএফআই' পরে তা 'ইউইএফআই' নামকরণ করা হয়েছে। প্রথম পদৰেপ হিসেবে ইন্টেল ২০০৩ সালে ইটারিয়ামের আইএ৬৪ দ্বারা তৈরি ইএফআই'কে বুট করতে সচেষ্ট হয়। সমগ্র এই ধারণাটি ইউনিফাইড ইএফআই ফোরামের হাতে ন্যাসত্ম ছিল। যারা এই নতুন সিস্টেমকে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার জন্য ব্যবস্থা নিবে এবং প্রমোট করবে। বর্তমানে এই ফোরামের মূখ্য সদস্যরা হলেন- এএমডি, এএমআই, অ্যাপল, ডেল, এইচপি, আইবিএম, ইনসাইড, ইন্টেল, লেনেভো, মাইক্রোসফট এবং ফিনিক্স। বায়োস ১৬বিট রিয়েল মুড এক্স৮৬ হার্ডওয়্যারের উপর নির্ভর করে কিন্তু ইউইএফআই সম্পূর্ণ হার্ডওয়্যারের স্বাধীনতা এবং ইন্টারফেসের স্পিলিটের মাধ্যমে বুট এবং রান টাইম সার্ভিসের সুবিধা প্রদান করে।
বায়োস হবে ইতিহাস
২৫ বছরের কিছু আগে বায়োসকে অপারেটিং সিস্টেমের জন্যই ডিজাইন করা হয়েছিল। প্রথম কম্পিউটারগুলোতে পাঞ্চ কার্ড ব্যবহার করা হতো তার আগে র্যামের মাধ্যমে প্রতিস্থাপন করা হতো যা দোভাষীর কাজ করে থাকে। বর্তমানে আমরা আরো বেশি কিছু ফিচার ব্যবহার করতে পারছি যেমন- ফ্লপি ডিস্ক, হার্ডড্রাইভ, অপটিক্যাল ফাইবার এবং নেটওয়ার্ক লোকেশন ইত্যাদি। অপারেটিং সিস্টেমের জন্য হার্ড ড্রাইভ থেকে কতোটুকু জায়গা ব্যবহার করা যাবে তা আজও অমিমাংসীত যেখানে ইউইএফআই তার নিজস্ব ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেমের জন্য স্বাধীনভাবে জায়গা ব্যবহার করার অনুমতি দেয়। ১৯৮৮ সালে আইবিএম প্রথমবারের মত পিএস/২ নামে ৩২বিট মাল্টি চ্যানেল আর্কিটেকচার বা এমসিএ'র তৈরিকৃত বায়োসের মাধ্যমে বায়োসের সিস্টেম ডিজাইন নতুনভাবে উপস্থাপন করে।
তবে গত ২৫ বছর যাবৎ বায়োস অপারেটিং সিস্টেমের জন্য একই অবস্থানে অবস্থান করছে এবং স্মার্টলি কাজ করে যাচ্ছে। আজ পর্যনত্ম বায়োসকে খুব একটা পরিবর্তন করা হয়নি এবং আজ অবধি এটি ১৬বিট ইন্টারফেসই আছে। এখানে এখনও রমের জায়গা সীমিত রাখা হয়েছে (১ মেগাবাইট), সাথে সাথে সীমিত রাখা হয়েছে ইমেজ সাইজকেও।
ইউইএফআই সাপোর্ট
২০০৭ সালের দিকে একটি পস্ন্যাটফর্ম ডিজাইনের মাধ্যমে অপারেটিং সিস্টেম মানুষের কাছে পৌঁছুতে শুরম্ন করেছিল। কিন্তু বেশিরভাগ উইন্ডোজ ভার্সন যেমন- ভিসতার সাথে এসপি১ এবং উইন্ডোজ সার্ভার-২০০৮ শুধুমাত্র ৬৪-বিট এডিশনকে সাপোর্ট করে। আর দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরা ইউইএফআই'র জন্য খুব একটা ভাল ইন্ডাস্ট্রি সাপোর্ট পাচ্ছি না।
ইউইএফআই আপনার জন্য কী করতে পারে
ইএফআই একটি ইন্টারফেস সফটওয়্যার যা অপারেটিং সিস্টেম এবং পস্ন্যাটফর্ম ফার্মওয়্যারের মধ্যে সংঘটিত হয়ে থাকে। তাছাড়া এটি বায়োসকে রিপেস্নস করার ৰমতাও রাখে। এমনকি ইউইএফআই'কে এক প্রকার অপারেটিং সিস্টেমও বলা যায়। এটি শুধুমাত্র ড্রাইভার সাপোর্ট, ইন্টারফেস এবং সার্ভিসই দেয় না এমনকি এটির এমন একটি কোর আছে যা দ্বারা ব্যবহারকারীকে কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে যেকোনো অ্যাপিস্নকেশন্সকে এক্সিকিউট করে দেয়।
ইউইএফআই টেবিলের মাধ্যমে সিস্টেম ইনফরমেশন ধারণ করে এবং এটি অপারেটিং সিস্টেমকে বুট এবং রান টাইম সার্ভিসের সুবিধা দেয়। গ্রাফিক্যাল অথবা টেক্সট, ব্যবহারকারীর তথ্য ইনিশিয়ালাইজেশন, ফাইল সার্ভিস ইত্যাদি বুট সার্ভিসের অনত্মর্গত। আর রান টাইম সার্ভিসের মধ্যে অনত্মর্গত হলো- দিন, তারিখ, সময় এবং এনভির্যাম সার্ভিস। সকল ইউইএফআই ড্রাইভার এবং কম্পোনেন্ট একটি নির্দিষ্ট প্রটোকলের মাধ্যমে সহজতর উপায়ে যোগাযোগ রাখে। ইএফআই ডিভাইস ড্রাইভার এবং ইএফআই কোড বাইট বা ইসিবি এ দুটোই প্রসেসরের স্বাধীনতার জন্য ইনিশিয়ালাইজেশন এবং অপারেশন খুবই গুরম্নত্বপূর্ণ ব্যাপার।
ভিন্ন অপারেটিং সিস্টেম শুরম্ন করার জন্য বুট ম্যানেজার সফটওয়্যারের প্রয়োজন পড়ে এরকম সময় এখন আর নেই। আর ইএফআই তার নিজস্ব বুট ম্যানেজারের সাহায্যে এসব কাজ খুব যত্নের সাথে করতে পারে। তাছাড়া সিস্টেম বিল্ডারের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ ইএফআই এক্সটেনশন খুব সহজেই বিবিধ থেকে অপরিবর্তনশীল জায়গায় ফাইল বা তথ্য যোগ করতে পারে। এর অর্থ হলো- পিসি প্রস্তুতকারকেরা তাদের গ্রাহকের ইচ্ছেমত মাদারবোর্ড এবং পস্নার্টফর্ম তৈরি করত যেন হার্ডড্রাইভের পার্টিশন অতিরিক্ত ফিচার ইউইএফআই'এর ভায়া হিসেবে যোগ করতে পারে। এমনকি ইন্টারনেট ডাউনলোডও করতে পারে।
অ্যাপলের বুট ক্যাম্প ব্যবহারকারীর জন্য পরবর্তী উইন্ডোজ ভার্সন ম্যাক অপারেটিং সিস্টেম ইনস্টল করার সুযোগ করে দেয়। আসলে ইন্টেলের ইউইএফআই উন্মুক্ত ফার্মওয়্যারের পরিবর্তে ইন্টেল-পাওয়ারড ম্যাকস এর উপর কার্যে পরিণত করে ব্যবহার করতে শুরম্ন করে। এটি সম্ভব হয়েছে ২০০৫ সালের এপ্রিল মাসে কিন্তু এক্স৮৬ পিসি পস্ন্যাটফর্মের জন্য ইহা এখন আর ততটা সহজ নয়। তবে সবাই আশা করছে কিছুদিনের মধ্যে ইউইএফআই প্রস্তুত এবং এর ব্যবহার শুরম্ন হবে। বর্তমানে বোর্ড শুধুমাত্র কাগজেই সাপোর্ট করছে বাসত্মবে নয়।
ইউইএফআই'র যাত্রা
আমরা বুঝতে পারছি ইউইএফআই-এর জন্য পরিবেশটি নতুন। কিন্তু মাদারবোর্ড প্রস্তুতকারকেরা তাদের পছন্দের সিস্টেম ইন্টারফেসের মত করে তৈরি করতে পারছে না। আর পুরাতন প্রসেসরগুলো এই নতুন পরিবেশে এসে প্রসেসরের কাজকে জটিল করে তুলছে আর এ কারণেই আমরা প্রসেসরের কাছ থেকে পুরোপুরি মনের মত করে চাইতে পারছি না। কিন্তু আমরা বিশ্বাস করি এটি তৈরি হলে পিসি ইন্ডাস্ট্রিতে একটি বড় ধরনের বিপস্নব ঘটবে। ইউইএফআই আপগ্রেডের জন্য আমাদের একটি পরিষ্কার কমিটমেন্টে আসতে হবে তা না হলে আমরা মাদারবোর্ড ক্রয় করার জন্য খুব একটা বেশি ব্যয় করতে পারব না এবং এই মাদারবোর্ড যেন দীর্ঘস্থায়ী হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
ইউইএফআই-ভিত্তিক ফিচার যেমন- ইন্টিগ্রেটেড ওভাক্লকিং ফাংশনালিটি এখন উন্নতির পথে। সুতরাং ইউইএফআই সাপোর্ট করে এমন মাদারবোর্ড আমাদের না নিলেও চলবে এবং এটি একটি প্রিম্যাচিউর অথবা সাময়িক সমাধান হতে পারে। সুতরাং আমাদের ইউইএফআই খুব শীঘ্রই প্রয়োজন। যদি আপনি কোন পার্টিশন থেকে ২ টেরাবাইটের বেশি বুট চান তাহলে অবশ্যই আপনার ইউইএফআই এবং জিপিটি প্রয়োজন পড়বে। ২ টেরাবাইটের বেশি ধারণৰম স্টোরেজ রেইড প্রযুক্তির মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। যদিও ইতোমধ্যে ই-সাটা ভিত্তিক ভলিউম হিসেবে ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা একটি সিদ্ধানত্ম আসতে পারি- যত তাড়াতাড়ি ইউইএফআই'কে কার্যে পরিণত করতে পারব তত তাড়াতাড়ি প্রচুর ধারণৰম সিস্টেম ড্রাইভ ব্যবহার করতে পারব।
মাদারবোর্ড পরীৰা : ইন্টেল ডিপি৫৫কেজি মাদারবোর্ড
আমরা ইউইএফআইকে কার্যে পরিণত করার জন্য ইন্টেলের তৈরি ডেস্কটপ মাদারবোর্ড নির্বাচন করি। আর এই মাদারবোর্ডটি পি৫৫ পস্নাটফর্ম, এলজিও১১৫৬ ইন্টারফেস এবং কোর আই৫/আই৭ প্রসেসর সমৃদ্ধ ইন্টেলের তৈরি ডিপি৫৫কেজি মাদারবোর্ড নামে বাজারে আত্মপ্রকাশ করে। এটি পি৫৫ পস্নাটফর্মের সকল চিপসেটকে সুবিধা প্রদান করে। সম্প্রতি এই মাদারবোর্ডের বিক্রয় মূল্য ২০০ মার্কিন ডলার থেকে ২৫০ মার্কিন ডলারের মধ্যে রাখা হয়েছে। ইউইএফআই'এর জন্য ইন্টেল সিস্টেম কনফিগারেশন বৃদ্ধি করার ব্যাপারে খরচ খুব একটা বাড়ায়নি এবং মাদারবোর্ডের বাম দিকের ফেমিলিয়ার মেনু্য স্টাইল অপরিবর্তনীয় রেখেছে। এই পস্নাটফর্মটি ইউইএফআই ২.১ কার্ডে পরিণত করেছে এ ব্যাপারে আমরা সবাই একমত। অন্যান্য মাদারবোর্ড প্রস্তুতকারী সংস্থাগুলো যেমন- আসুস এবং এমএসআই তারা একই ধরনের ভিজু্যয়াল বর্ণনার চেয়ে উপকারী ফিচারকে বেশি করে ফোকাস করতে বলছে। বোর্ডের সদস্যরা ১৬ মেগাবাইট ইইপি রম-এর সাথে এসিপিআই ৩.০বি-কেও সাপোর্ট করে আসছে এবং ইএফআই পস্নাগ এন্ড পেস্ন-এর জন্য পস্নাটফর্মটির কাঠামো পরিবর্তন করা হয়েছে।
স্টোরেজ পার্টিশনিং : এমবিআর
দুই টেরাবাইটের বেশি ভলিউমের জন্য উইন্ডোজ সেটআপের সময় এটি আপনা-আপনি জিপিটিকে নির্বাচন করে নেয় এবং স্টোরেজের ধারণৰমতা দুই টেরাবাইটের নীচে হলে ব্যবহারকারীকে এমবিআর অথবা জিপিটি-এর মধ্যে কোনটি ব্যবহার করতে চায় তা একটি মেসেজের মাধ্যমে সিদ্ধানত্ম নিতে সহায়তা করে। আপনি যদি এটিকে উইন্ডোজ ইনস্টলেশনের মাধ্যমে ড্রাইভ ভলিউমকে ম্যানেজ করতে চান তাহলে এটি আরও ডিস্ক ম্যানেজমেন্ট ইউটিলিটি প্রযোজ্য হবে। অনেক বায়োসই এখন জিপিটি'কে সাপোর্ট করে কিন্তু সিস্টেম ইউইএফআই সাপোর্ট ছাড়া জিপিটি পার্টিশন থেকে কোন অপারেটিং সিস্টেম বুটিং করার সামর্থ্য রাখবে না।
যদি ইউইএফআই সাপোর্ট খুব একটা সহজভাবে না পাওয়া যায় তাহলে ড্রাইভ ২ টেরাবাইট অথবা এর বেশি হলে উইন্ডোজ এমনিতেই জিপিটি ব্যবহার করার সিদ্ধানত্ম নেবে। শুধু এটুকুই নয় এমনকি আপনি এমবিআর অথবা জিপিটি কোনটি ব্যবহার করতে চান তা নির্বাচনে সহায়তাও করবে। দুই টেরাবাইটের উপরে সকল জায়গাগুলো অব্যবহার হয়ে পড়বে অর্থাৎ শুধুমাত্র ২ টেরাবাইট পর্যনত্ম স্টোরেজ ব্যবহার করা যাবে।
হয়তো আপনি মনে মনে চিনত্মা করবেন বাকি স্পেস দিয়ে আর একটি পার্টিশন তৈরি করা সম্ভব হবে। কিন্তু এটি সম্ভব নয় কারণ এমবিআর-এর সাহায্যে সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যনত্ম পার্টিশন করা সম্ভব। আর একারণেই বাকি স্পেস ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। তাই ২ টেরাবাইট অথবা এর বেশি ধারণৰম ড্রাইভের জন্য জিপিটি ব্যবহার করাই উত্তম।
কম্পিউটার ইন্ডাস্ট্রিতে ইউইএফআই সুবিধা সংবলিত মাদারবোর্ড আসতে অনেকটা সময় লেগে যাবে। ইউইএফআই'কে বিভিন্নভাবে বুট প্রসেস পরিবর্তন করার মাধ্যমে একটি স্ট্যান্ডার্ড মাদারবোর্ড উপস্থাপন করার প্রক্রিয়া সবার মনের মধ্যে কাজ করে। কিন্তু এখনও কেউ সাফল্যের দরজায় পৌঁছুতে পারেনি। কেবল ইন্টেল সবার তুলনায় একটু অগ্রসর। তারা ইটালিয়াম প্রজেক্টের মাধ্যমে কিছুটা সাপোর্ট আদায় করতে পেরেছে। বর্তমানে ইউনিফাইড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টারফেস দ্বারা ক্রমে ক্রমে বা ধাপে ধাপে প্রতিস্থাপন করবে। যাতে করে এই ইন্টারফেস অপারেটিং সিস্টেম চালানো, বুটআপ সহজতর করা এবং ইএফআই এপিস্নকেশন-এর নানাবিধ সুবিধা প্রদান এবং তার সাথে ডিভাইস ড্রাইভের অপারেটিং সিস্টেমের জন্য স্বাধীনতার সহায়তা প্রদান করবে।
যদিও সম্প্রতি এই পরিবেশের ২.৩ ভার্সন অনেকটা ম্যাচিউর তবুও ইন্ডাস্ট্রি এই নতুন স্ট্যান্ডার্ড ভার্সনকে গ্রহণ করতে পারছে না। কারণ ব্যবহারকারীর জন্য এটি বুঝে উঠতে সমস্যা হবে। ইতোমধ্যে অ্যাপল, আইবিএম, এইচপি এবং অন্যান্য কোম্পানিরা বিশ্বাস করতে শুরম্ন করেছে প্রডাকশন সিস্টেমের জন্য ইউইএফআইকে কার্যে পরিণত করা উচিত। শুধুমাত্র কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে যে, মাদারবোর্ডের কার্যৰমতা ভালভাবেই সাপোর্ট করছে। ইউইএফআই ফিচার সিস্টেম বিল্ডারের জন্য একটি ইন্টারেস্টিং ব্যাপার কারণ এর মাধ্যমে ২ টেরাবাইট ধারণৰমতার হার্ডডিস্ক আমরা ব্যবহার করতে পারব ভাবতেই ভাল লাগে।
আমরা ইন্টেলের ডিপি৫৫কেজি মাদারবোর্ডকে অনবোর্ড ম্যাট্রিক্স সলু্যউশনের সাহায্যে ৪ টেরাবাইট রেইড ০ (শূন্য) অ্যারেকে কাজ করাতে সচেষ্ট হয়েছিলাম কিন্তু আমরা বিফল হয়েছি। এটি বর্তমানে সর্বোচ্চ ২টেরাবাইটের বেশি অর্থাৎ ৩ টেরাবাইট পর্যনত্ম বুট করার সাফল্য অর্জন করেছে উইন্ডোজ ৭-এর সাহায্যে আর এটি সম্ভব হয়েছে লাচিয়ে নামক অতিরিক্ত স্টোরেজ বক্স ব্যবহার করার জন্য।
সবশেষে এটুকু বলা যায় আমরা এখনও খুব একটা সফল হয়নি তবুও আমরা ঐ পস্ন্যাটফর্মের দিকে চোখ রাখার জন্য সবাইকে উৎসাহ প্রদান করব এবং কখন ইউইএফআই তার নিজস্ব ৰমতার মাধ্যমে আত্মপ্রকাশ করবে সেটি যেন সবাই জানতে পারে। একটি নতুন ব্র্যান্ড পি৫৫ মাদারবোর্ড বাজার থেকে ক্রয় করার পর কখনও অনুভব করবেন না আমি কি ভুল করলাম? কারণ আপনি হয়তো জানেন না ভবিষ্যতে এই মাদারবোর্ডই বৃহৎ স্টোরেজ ৰমতার হার্ডডিস্ককে সাপোর্ট করতে পারে। শুধু মনে রাখবেন ২ টেরাবাইটের বেশি ড্রাইভ থেকে বুটিং করা সম্ভব। যদি আপনার সিস্টেমকে ২ টেরাবাইট ধারণৰমতার নীচের কোন ড্রাইভ থেকে বুট করতে সৰম হন তাহলে আপনি সেকেন্ডারি সিস্টেম ড্রাইভকে ইনস্টল করার মাধ্যমে অসীম ধারণ ৰমতা ব্যবহার করতে পারবেন।
Wednesday, March 3, 2010
বায়োসের দিন শেষ এসে গেল ইউইএফআই প্রযুক্তি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment