Friday, February 19, 2010

ভাষা



সত্যিকারের সবজান্তা

| তারিখ: ২০-০২-২০১০

ভাষা
 ভাষা গবেষণা প্রতিষ্ঠান এথনোলগ: ল্যাংগুয়েজ অব দ্য ওয়ার্ল্ডের হিসাবমতে সারা বিশ্বে প্রায় সাত হাজার ৩৫৮টি ভাষা ও প্রায় ৩৯ হাজার ৪০০টি উপভাষা রয়েছে।
 প্রধান ভাষা হিসেবে বিশ্বে সবচেয়ে বেশিসংখ্যক প্রায় এক হাজার ৫২ মিলিয়ন লোক ম্যান্ডারিন ভাষায় কথা বলে। দ্বিতীয় অবস্থানে থাকা স্প্যানিশ ভাষায় কথা বলে প্রায় ৪১৭ মিলিয়ন লোক।
 বিশ্বের প্রায় ১০০টি দেশে বিদেশি ভাষা হিসেবে ইংরেজি শেখানো হয়।
 ইংরেজি, আরবি, চীনা (ম্যান্ডারিন), স্প্যানিশ, ফরাসি ও রাশিয়ান—এই ছয়টি জাতিসংঘের অফিশিয়াল ভাষা। সারা বিশ্বে প্রায় দুই দশমিক আট বিলিয়ন লোক এই ছয়টি ভাষায় কথা বলে।
 পাপুয়া নিউগিনিতে সবচেয়ে বেশিসংখ্যক ৮২০টি, ইন্দোনেশিয়ায় ৭৪২টি, নাইজেরিয়ায় ৫১৬টি ও ভারতে ৪২৭টি ভাষা ব্যবহূত হয়।
 বিশ্বের ভাষাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রায় দুই লাখ ৫০ হাজার শব্দ আছে ইংরেজি ভাষায় এবং সবচেয়ে কম ৩৪০টি শব্দ আছে সুরিনামের স্রানান ভাষায়।
 সবচেয়ে বেশি বর্ণমালা কম্বোডিয়ার ভাষা খেমারে প্রায় ৭৪টি। আর সবচেয়ে কম বর্ণমালা পাপুয়া নিউগিনির ভাষা রটোকাসে—মাত্র ১২টি।
 0K বা okey হচ্ছে বিশ্বে সবচেয়ে বহুল ব্যবহূত ইংরেজি শব্দ।
ওয়েবসাইট অবলম্বনে:
সামসুল আলম

No comments: