নাম শুনে অনেকেই হয়ত কাছাকাছি কিছুটা আন্দাজ করতে পেরেছেন। যা ই হোক, যদিও খুবই সিম্পল একটি প্রযুক্তি, তারপরেও এই টপিকটি নিয়ে টিউন করার কারণ হচ্ছে , গুগল বলে কথা!! গুগলের সমস্ত সিম্পল সিম্পল টেকনিকই এক সময় গিয়ে জায়ান্ট হয়ে দাড়িয়েছে। আর এই “সিমিলার ইমিজেস” নামে গুগলের এই নতুন প্রোডাক্টটি গুগল ল্যাব থেকে দেখার পরে মনে হল হয়ত এই সিম্পল টুলটি অনেকেরই কাজে আসতে পারে। তাই ভাবলাম শেয়ার করি
সিমিলার ইমেজেস কি?
সাধারণত বিভিন্ন কাজে, কারণে আর অকারণেই আমরা অনেকেই গুগলে ইমেজ সার্চ করে থাকি। তবে সবসময় লক্ষ অবশ্য একটাই, যেমন ছবি টি মনে মনে ভাবছি ঠিক সেটাই অথবা তার কাছাকাছি একটা ছবিকে খুজে বের করা। তবে সার্চের রেজাল্ট সবসমই মনের মত হয় না। মনে হয় যেন আরো সিমিলার/ সাদৃশ্যময় চিত্র হলে হয়ত আরো ভালো হত। তবে আশার কথা হল গুগল এবার আপনার কাঙ্খিত ইমেজের আরো ধারে কাছে অথবা সেই ইমেজটি কে ই আপনার সামনে তুলে ধরতে সমর্থ হবে। এর জন্যে ওয়েবে হাজারো লাখো ইমেজের উপরে কাজ চালিয়ে যাচ্ছে এই টেকনোলজি জায়ান্ট।
তবে মজার ব্যাপার হচ্ছে এই সিমিলার ইমেজগুলোকে খুজে বের করার জন্যে গুগল অপটিক্যাল রিকগনেশান টেকনোলজি ব্যবহার করছে না। এরা অনেকেটা এ্যাপেলের আই ফটো কে অনুসরন করে আগাচ্ছে। আই ফটোর কাজ হচ্ছে কোন ছবিতে ফেসগুলো কে রিড করা এবং অন্যান্য ছবি সেই ফেসের মত একই ধরনের ডেটা থাকতে পারে কি না তা ডিটেক্ট করা। আর যেহেতু ইতোমধ্যে গুগলের অনেক ইমেজের ডাটাবেজ এবং স্ট্রং মেটাডাটা রয়েছে তাই গুগলের এই টেকনোলজিকে রান করাতে তেমন একটা বেগ পেতে হবে না।
একটা উদাহরণ দিলে হয়ত ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন আমি যদি সার্চে “apple” লিখে সার্চ দেই তাহলে রেজাল্ট স্বাভাবিকভাবেই দুরকম হতে পারে। কারণ আমরা জানি যে এ্যাপেল একটি টেকনোলজি জায়ান্ট আর অপরদিকে এ্যাপেল বলে ফল ও রয়েছে।
তাই সিমিলার ইমেজেস ক্যাটাগরি তে গিয়ে যদি এ্যাপেলের লোগো ডিফাইন করা হয়, তাহলে শুধু এ্যাপেলের লোগো আসবে। সেখান থেকে আপনি যদি আবার ডিফাইন করে দেন এ্যাপেলের শুধু সিলভার কালারের লোগো তবে আমরা নিচের মত রেজাল্ট পাব।
আবার পরে যদি রেজাল্ট চেজ্ঞ করে দিয়ে রেড কালারে নিয়ে যাই তাহলে নিচের মত রেজাল্ট পাওয়া যাবে
আবার যদি ফলের ক্যাটাগরি তে সিলেক্ট করা হবে তাহলে নিচের মত রেজাল্ট পাওয়া যাবে
যাই হোক মোদ্দা কথা এই যে এইবারও গুগল আরেকটি প্রশংসনীয় একটা স্টেপ নিয়েছে। এটা খুবই সিম্পল হলেও ইউজারদের হয়রানি অনেকটা কমাতে সক্ষম হবে বরে আমার বিশ্বাস।
তথ্য সূত্র : গুগল ল্যাব, গুগল ব্লগ
No comments:
Post a Comment