Sunday, March 29, 2009

উইন্ডোজ সফটওয়্যারগুলোকে আপডেট রাখতে ৫টি দরকারি টুল

১. আপডেট স্টার :

upstar উইন্ডোজ সফটওয়্যারগুলোকে আপডেট রাখতে ৫টি দরকারি টুল

আপডেট স্টার আপনার কম্পিউটারে ইন্সটল করা সকল সফটওয়্যার কে আপডেট রাখতে সাহায্য করবে। এই টুলটি অটোমেটিক্যালি অনলাইন ডাটাবেস চেক করে আপনাকে নোটিফাই করবে যে আপনার কোন সফটওয়্যারটির আপডেট পাওয়া যাচ্ছে।

২. সফটওয়্যার - আপটুডেট :

soft-update উইন্ডোজ সফটওয়্যারগুলোকে আপডেট রাখতে ৫টি দরকারি টুল

এটি আরেকটি ফ্রি টুল যা আপনার ইন্সটল করা সফটওয়্যারের আপডেট করতে সাহায্য করবে। এর ফাংশান অনেকটা আপডেট স্টারের মতই অনলাইন ডাটাবেস চেক করে আপনাকে নোটিফাই করা।

৩. সুমো:

sumo উইন্ডোজ সফটওয়্যারগুলোকে আপডেট রাখতে ৫টি দরকারি টুল

এটি এই কাজের আরেকটি চমৎকার টুল। এই টুলটির উইন্ডোজের ৯০০০০ এরও বেশী সফটওয়্যারের অনলাইন ডাটাবেস আছে। এই টুলটির দ্বারা আপনি কোন দূর্লভ সফটওয়্যারের আপডেটও পেয়ে যেতে পারেন বলে আশা করা যায়।

৪. আপডেট চেকার :

upchecker উইন্ডোজ সফটওয়্যারগুলোকে আপডেট রাখতে ৫টি দরকারি টুল

আপডেট চেকার প্রথমে আপনার পুরো সিস্টেম কে স্ক্যান করে আপনার সিস্টেমে ইন্সটল করা টুল এবং ভার্সনগোলোর ইনফরম্যাশন রিপোর্ট তৈরী করবে এবং পরবর্তীতে সেই রিপোর্ট www.filehippo.com এ পাঠিয়ে দিবে তার আপডেট চেকিং এর জন্যে। এবং কোন আপডেট রিলিজ হয়ে থাকলে আপনাকে আপনার ব্রাউজারে তা ডাউনলোড করার অপশন দেখাবে। সেই আপডেট কখনোই অটোমেটিক্যালি ডাউনলোড হবে না।

৫. পার্সোনাল সফটওয়্যার ইন্সপেক্টর :

secunia1 উইন্ডোজ সফটওয়্যারগুলোকে আপডেট রাখতে ৫টি দরকারি টুল

এই টুলটি আপনার সিস্টেমের ইন্সটল করা টুলের দূর্বল স্পটগুলো কে খুজে বের করে এবং এবং সেই ক্ষেত্রে প্রয়োজনীয় প্যাচগুলোকে লোড করে থাকে। এর ৪০০০ টুলের একটি ডাটাবেস ও আছে।

No comments: