কেমন হবে যদি আপনি আপনার কম্পিউটারের রিসাইকেল বিনটা ডিলিট করে ফেলতে পারেন? যদিও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রিসাইকেল বিনই একমাত্র ফোল্ডার, যেটার রাইট ক্লিক মেনুতে ডিলিট করার কোন অপশন নেই, তবুও এটা ডিলিট করা সম্ভব। আর সে জন্য আপনাকে যেতে হবে রেজিস্ট্রি এডিটরে। চিন্তা করবেন না, একবার ডিলিট করার পর এটা আবার রিস্টোর করা সম্ভব এবং রিস্টোর না করেও ফাইল-ফোল্ডার ডিলিট/আনডু ডিলিট প্রভৃতি কাজ করা সম্ভব।
রিসাইকেল বিন ডিলিট করার জন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Desktop\NameSpace ওপেন করুন। এবার NameSpace এর অধীনস্থ কী-গুলো থেকে ডান পাশের প্যানেলস্থ RECYCLE BIN ভ্যালু বিশিষ্ট স্ট্রিংটি ডিলিট করে দিন। এবার এডিটর বন্ধ করে ডেস্কটপে ফিরে এসে রিফ্রেশ করুন। দেখবেন রিসাইকেল বিনটা গায়েব হয়ে গেছে। যদি না হয়ে থাকে তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।
এই পদ্ধতিতে ডেস্কটপ থেকে রিসাইকেল বিন ডিলিট হলেও অন্যান্য স্থানে তার শর্টকাটগুলো ঠিকই থেকে যায় এবং সেগুলো মূল রিসাইকেল বিনটা না থাকা সত্ত্বেও বেশ ভালোভাবেই কাজ করে। যেমন আমার কম্পিউটারে ডেস্কটপ থেকে গায়েব হয়ে যাওয়ার পরেও টাস্কবারের কুইক লাঞ্চে এটা বেশ বহাল তবিয়তেই বিদ্যমান ছিল। কাজেই বোঝা যাচ্ছে এই পদ্ধতিতে আসলে রিসাইকেল বিন ডিলিট হয় না, সাময়িক ভাবে হিডেন হয় মাত্র।
এবার যদি রিসাইকেল বিনটা আবার রিস্টোর করতে চান, তাহলে রেজিস্ট্রিতে তথ্যগুলো প্রথমে যেভাবে ছিল, ঠিক সেভাবে বিপরীত দিকে পরিবর্তন করুন। আর যদি এটা আপনার কাছে একটু ঝামেলার মনে হয়, তাহলে আরো সহজ উপায় আছে। ডেস্কটপে একটা নতুন ফোল্ডার তৈরি করুন। এবার সেটাকে রিনেম করে Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E} এই নামটি লিখুন। দেখবেন ফোল্ডারটি রিসাইকেল বিনে রূপান্তরিত হয়ে গেছে।
Wednesday, March 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment