কম্পিউটারের কোনো একটি ডিভাইচের জন্য ড্রাইভার সেটাপ করতে হলে, আগে থেকেই আপনার জানা থাকতে হবে ঐ ডিভাইচের জন্য কোন ড্রাইভারের প্রয়োজন । তাহলেই আপনি খুব সহজে ড্রাইভারটি সংগ্রহ করে সেটাপ করতে পারবেন । মনে করুন আপনি একটি ল্যাপটপ কম্পিউটার ফরমেট করে ফেলেছেন । এখন ঐ কম্পিউটারের ড্রাইভার সিডি আপনার হাতে নেই । এমনকি ঐ কম্পিউটার কোম্পানির কোনো ওয়েবসাইটও আপনি খুজে পাচ্ছেন না ড্রাইভার ডাউনলোড করার জন্য । এ অবস্থায় আপনি একটি সফটওয়ার ব্যবহার করে খুব সহজেই জেনে নিতে পারেন আপনার Unknown ডিভাইচগুলোর যাবতীয় তথ্য । সফ্টওয়াটি সেটাপ করে লান্চে যাবার পর Unknown ডিভাইচে ক্লিক করে খুঁজে পাবেন সমস্ত তথ্য । তথ্য জানার পর আপনি গুগল থেকে সার্চ করে আপনার প্রয়োজনীয় ড্রাইভারগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারেন ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment